কিশোরগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল, একজন গ্রেফতার
কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় জেলা পরিষদ সংলগ্ন স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের বেশিরভাগ অংশগ্রহণকারী মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ছিলেন। মিছিল শেষে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর বিকেল ৩টার দিকে পুলিশ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম দীপুকে সতাল এলাকা থেকে গ্রেফতার করে।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেয়—
“অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানবো না”,
“শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”,
“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” ইত্যাদি।
নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন মিছিলের বিষয়টি নিশ্চিত করে জানান, “আগামী ১৩ নভেম্বর থেকে আমরা লকডাউন কর্মসূচি পালন করব।”
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন,
“আজ সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের সতাল এলাকায় ঝটিকা মিছিল করে এবং পরে ফেসবুকে ভিডিও প্রকাশ করে। বিকেল তিনটার দিকে পৌর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম দীপুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।”














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array