পাকুন্দিয়ায় নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন রুপম দাস
পাকুন্দিয়ায় নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন রুপম দাস
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রুপম দাস। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে একই দিন সকালে তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
রুপম দাস ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। পাকুন্দিয়ায় যোগদানের আগে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array