কিশোরগঞ্জে পলাতক সাজাপ্রাপ্ত আসামি র্যাবের অভিযানে গ্রেপ্তার
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি ও আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
র্যাব-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে শনিবার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ সদর থানার বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে কিশোরগঞ্জ সদর থানার মামলা নম্বর-১৮(৪)/২০১৪, জিআর নম্বর-১৩৪(২)/২০১৪-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পল্টু মিয়া ওরফে সুমন (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। তিনি করিমগঞ্জ উপজেলার রাজকুন্তি গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আসামি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারার মামলায় আদালত কর্তৃক তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array