হোসেনপুরে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনে প্রস্তুতি সভা
যথাযোগ্য মর্যাদায় ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের যোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক অধ্যায়। শহীদদের আত্মত্যাগ যথাযথ মর্যাদায় স্মরণ করতে হবে। দিবসটি উপজেলাব্যাপী ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালন করা হবে।’
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুফাজ্জল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা আলামিন ভূঁইয়া, জুলাই যোদ্ধা রতন ভূঁইয়া, দৈনিক দিনকালের সাংবাদিক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাজীব আহমেদ, ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা কারিমুল্লাহ, সাংবাদিক শাহীন আহমেদসহ অন্যান্য জুলাই যোদ্ধারা।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যানার প্রদর্শন, জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, শহীদদের স্মরণে স্মৃতিচারণ, এবং মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন।
সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। পাশাপাশি শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array