গুরুদয়াল শিক্ষার্থীদের ফুটবল কাপের উদ্বোধন
গুরুদয়াল সরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘গুরুদয়াল স্টুডেন্টস নেটওয়ার্ক ফুটবল কাপ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। আয়োজকরা জানান, ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।
এদিকে, গুরুদয়াল সরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে একত্রিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘গুরুদয়াল স্টুডেন্টস নেটওয়ার্ক’। একই ক্যাম্পাসের স্মৃতি, বন্ধন ও ভালোবাসাকে ধারণ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানো সংগঠনটির অন্যতম লক্ষ্য।
আয়োজকদের ভাষ্য, এই নেটওয়ার্কের মাধ্যমে গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম এবং কলেজ-সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য তুলে ধরার পাশাপাশি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগের একটি মাধ্যম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা আরও জানান, ‘গুরুদয়াল স্টুডেন্টস নেটওয়ার্ক ফুটবল কাপ-২০২৬’-এ অংশ নেওয়া আটটি দলের নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
গুরুদয়াল সরকারি কলেজের বর্তমান ও সাবেক সব শিক্ষার্থীকে ‘গুরুদয়াল স্টুডেন্টস নেটওয়ার্ক’-এর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array