তাড়াইলে বিএমইউজে’র উপজেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) তাড়াইল উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাউজ্জামান জুয়েল স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
আলোচনা ও সর্বসম্মতিক্রমে ছাদেকুর রহমান রতন (সম্পাদক, তাড়াইল বিচিত্রা ও স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক শুরূক)-কে সভাপতি এবং আমিনুল ইসলাম রিপন (প্রতিনিধি, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন)-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: মাখদূম সাত্তার রুবেল (দৈনিক তালাশ);
যুগ্ম সাধারণ সম্পাদক: জামাল উদ্দিন ভূঁইয়া (দৈনিক আজকালের খবর);
সাংগঠনিক সম্পাদক: ফারজানা আক্তার (বিটিএন বাংলা);
কোষাধ্যক্ষ: হাফিজুর রহমান হানিফ (দিন প্রতিদিন);
কার্যকরী সদস্য: হুমায়ুন রশিদ জুয়েল (ভোরের আকাশ)।
সদস্য হিসেবে আছেন শৈবাল পাল দিপু (কালের নতুন সংবাদ), মাওলানা সোলাইমান আহমেদ (আজকের খবর), জোবায়ের হোসেন রাসেল (অনুসন্ধানী বার্তা), এবং মাসুমা আক্তার (আলোকিত সমাচার/দেশের খবর প্রতিদিন)।




