বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

মাসুদ হিলালীর বাসায় সাক্ষাৎ করতে গেলে ফিরিয়ে দেওয়া হলো মাজহারুল ইসলামকে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
মাসুদ হিলালীর বাসায় সাক্ষাৎ করতে গেলে ফিরিয়ে দেওয়া হলো মাজহারুল ইসলামকে

সাবেক সংসদ সদস্য জনাব মাসুদ হিলালীর বাসায় সাক্ষাৎ করতে গেলে ফিরিয়ে দেওয়া হলো মাজহারুল ইসলামকে। কিশোরগঞ্জের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সুপরিচিত মুখ এই প্রবীণ নেতা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) বিকালে আচমকা ঘোষিত বিএনপি’র ৩৬ মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর তালিকায় কিশোরগঞ্জ-১ আসনে মনোনীত হন বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। সন্ধ্যায় তিনি প্রবীণ এই নেতার সঙ্গে দেখা করতে শোলাকিয়ার তার বাসায় গেলে দরজায় পৌঁছানোর পরই তাকে ফিরিয়ে দেওয়া হয়। এতে স্পষ্ট হয়—দেশনেত্রীর অসুস্থতার সময় হঠাৎ মনোনয়ন তালিকা ঘোষণা এবং কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন নিয়ে এ প্রবীণ নেতার মধ্যে গভীর অসন্তোষ রয়েছে।

আমাদের প্রতিনিধি শোলাকিয়ার স্থানীয় এক মহিলাকে বলতে শুনেছেন—“মাজহার সাহেব আজকে লোক দেখাতে এই সাক্ষাৎ নাটক করতে আসছে।”

কিন্তু কেন?

এর উত্তরের জন্য কয়েক মাস পেছনে যেতে হয়। গত সেপ্টেম্বরে দীর্ঘ ৯ বছর পর বিএনপির জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়। আওয়ামী ফ্যাসিস্ট শাসন পতনের পর দলীয় কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ থাকলেও তৎকালীন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে—তৃণমূল কমিটি গঠনে পক্ষপাতিত্ব, কাউন্সিলে নিজের পছন্দের লোকদের অগ্রাধিকার দেওয়া ইত্যাদি।

সবশেষে কাউন্সিলের দিন সবচেয়ে বড় অভিযোগ প্রকাশ পায়—এত বড় কাউন্সিল অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিডিও কনফারেন্সে যুক্ত এবং মহাসচিব উপস্থিত থাকলেও জেলার অনেক সিনিয়র নেতা আমন্ত্রণই পাননি। যাদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের অগ্রজ নেতা জনাব মাসুদ হিলালী অতিথি হিসেবেও আমন্ত্রণ পাননি। সাংগঠনিকভাবে অদক্ষতার অভিযোগের মধ্যেই তিনি তার পূর্ববর্তী নেতৃত্বের কথা বলে কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হন—যা আওয়ামী আমলে তার কার্যক্রমকে ঘিরে অনেকের প্রশ্নের জন্ম দেয়।

জনাব মাসুদ হিলালীর এলাকার ঘনিষ্ঠ এক ব্যক্তি, পরিচয় প্রকাশে অনিচ্ছুক থেকে, ২০০১ সালের নির্বাচনের প্রসঙ্গ তোলেন। তিনি জানান—যখন সারাদেশে বিএনপির জোয়ার, তখন জনাব মাজহারুল ইসলাম নৌকার ব্যাজ পরে সৈয়দ আশরাফের পক্ষে নির্বাচন করেন এবং মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী মাসুদ হিলালী পরাজিত হন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের প্রতিক্রিয়াতেও অসন্তোষ স্পষ্ট। মনোনয়ন প্রত্যাশীদের অন্যতম কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জজ জনাব রেজাউল করিম খান চুন্নু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব খালেদ সাইফুল্লাহ সোহেলসহ অনেকে মনে করেন—আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়ে হঠাৎ করে মনোনয়ন তালিকা ঘোষণা দলের ভেতর বিভ্রান্তি সৃষ্টি করার পরিকল্পিত চেষ্টা। একই সঙ্গে তৃণমূলে অজনপ্রিয় মাজহারুল ইসলামের মনোনয়ন কিশোরগঞ্জে বিএনপির রাজনৈতিক অবস্থানে বিরূপ প্রভাব ফেলতে পারে।

সবাই দেশমাতার অসুস্থতার এই সময়ে নেতাকর্মীদের ধৈর্য ধরতে, ব্যক্তিস্বার্থ ভুলে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে আহ্বান জানান। কারণ—দেশের এই কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অভিভাবক বেগম খালেদা জিয়ার সুস্থতা সবার আগে।

গান-কবিতায় জুলাইয়ের চেতনা, ‘পরিবর্তন যুব সংগঠন’-এর সাংস্কৃতিক সন্ধ্যা

রেজাউল হক প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
গান-কবিতায় জুলাইয়ের চেতনা, ‘পরিবর্তন যুব সংগঠন’-এর সাংস্কৃতিক সন্ধ্যা

 

“মুক্তির মন্দির সোপানতলে, কত প্রাণ হলো বলিদান…”—দেশাত্মবোধের এই চিরন্তন আহ্বানের সুর যেন প্রতিধ্বনিত হলো কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মুক্তমঞ্চে। গান, কবিতা, নৃত্য আর স্মৃতিচারণে উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চার বার্তা ছড়িয়ে দিতে কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ‘পরিবর্তন যুব সংগঠন’

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গুরুদয়াল সরকারি কলেজ মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-তরুণী, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সুধীজনের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। উদ্বোধক ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক রফিকুল ইসলাম শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা সরকারি গণগ্রন্থাগারের জেলা লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন এবং পরিবর্তন যুব সংগঠনের উপদেষ্টা ফয়সাল প্রিন্স।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা এবং আলোচনা পর্বের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও চেতনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের নাম নয়; এটি স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে পরিবেশিত দেশাত্মবোধক গান ও কবিতা দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। শিল্পীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, দেশপ্রেম এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এক সুতোয় গাঁথা হয়ে ওঠে। নৃত্য পরিবেশনাও দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি তরুণ সমাজের মধ্যে দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি ও সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটাতেই এই আয়োজন করা হয়েছে। সংস্কৃতির শক্তিকে সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পূর্তি উপলক্ষে সারা দেশের মতো কিশোরগঞ্জেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। তারই অংশ হিসেবে ‘পরিবর্তন যুব সংগঠন’-এর এই সাংস্কৃতিক সন্ধ্যা দিনটির তাৎপর্যকে ভিন্নমাত্রা দিয়েছে।

‘জুলাই কোনো দল বা গোষ্ঠীর নয়, এটি সমগ্র জাতির’- এডভোকেট জালাল

মাইনুল হক মেনু প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
‘জুলাই কোনো দল বা গোষ্ঠীর নয়, এটি সমগ্র জাতির’- এডভোকেট জালাল

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ২০ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, “জুলাই কোনো দল বা গোষ্ঠীর নয়, এটি সমগ্র জাতির। জুলাই কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক সম্পদ নয়। জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক ঘটনার নাম নয়; এটি গণতন্ত্র, ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। এই চেতনাকে ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।”

তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। সেই আত্মত্যাগকে মূল্যায়ন করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হবে জাতির অঙ্গীকার।

নির্বাচন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, “২০১৪ সালে প্রহসনের নির্বাচন হয়েছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে এবং ২০২৪ সালে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।” তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের রেখে যাওয়া বিভিন্ন সংকটের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক অস্থিরতার কারণে তেল ও গ্যাস খাতে চাপ সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছরে দেশে নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হওয়ায় সংকট আরও প্রকট হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার মালয়েশিয়া, মিয়ানমারসহ বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা ও অনুসন্ধান নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আন্দোলনে অংশ নেওয়া ২০ জন জুলাই যোদ্ধার হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা তাঁদের আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান সজল, সিনিয়র সহসভাপতি ডা. জহর লাল সাহা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, মো. আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান খলিল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান ওবায়দুর, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, পৌর যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিবসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধনাপ্রাপ্ত ২০ জন জুলাই যোদ্ধার হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় দোয়া করা হয়।

জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান, পাকুন্দিয়ায় শহীদ পরিবারকে সংবর্ধনা

তোফায়েল আহমেদ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান, পাকুন্দিয়ায় শহীদ পরিবারকে সংবর্ধনা

সংগ্রহীত ছবি

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, বিএনপি নেতা ভিপি কামাল উদ্দিন, মাহমুদুজ্জামান রিপন, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিফাত উল্লাহর বাবা মাওলানা নূরুজ্জামান।

জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, যুবদল নেতা রফিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ সম্রাট, ছাত্র সমন্বয়ক আবদুল্লাহ আল সানী, মেহেদী হাসান মনির, রাসেল মিয়া ও রনি আহমেদ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের ত্যাগ, সাহস ও আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় অতিথিরা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41