জ্বালানির দাম বাড়তেই কেজিতে ১–২ টাকা বাড়ল চালের দর

মাস দুয়েক কিছুটা স্থির ছিল চালের বাজার। জ্বালানি তেলের দর বাড়ার পর চালের দামেও প্রভাব পড়তে শুরু করেছে। পরিবহন ভাড়া বাড়ার ছুতায় গত দুদিনে চালের দাম এক থেকে দুই টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এতে বেশি বিপদে পড়ছেন স্বল্প আয়ের ভোক্তারা। তাদের খরচের ফর্দ আরও লম্বা হচ্ছে। খুচরা ও পাইকারি চাল ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ার […]

তাড়াইলে অদক্ষ চালকের হাতে অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কিশোরগঞ্জের তাড়াইলে দিন দিন বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা। একই সঙ্গে প্রশিক্ষণ ও পর্যাপ্ত দক্ষতা ছাড়াই অনেক চালক অটোরিকশা চালানোয় সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পাশাপাশি যত্রতত্র অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা, রাস্তার মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করে দাঁড়িয়ে থাকা এবং আগে যাত্রী পাওয়ার প্রতিযোগিতায় সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে তাড়াইল বাজারসহ ব্যস্ত সড়কগুলোতে প্রায়ই যানজটের […]

মিরসরাইয়ে রাতে সড়ক সংস্কারে উপজেলা কৃষকদল

চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত আবুতোরাব-আনন্দেরহাট-খেয়ারহাট সড়কের ভাঙা ও খানাখন্দ সংস্কারের কাজ শুরু করেছে উপজেলা কৃষকদল। মায়ানী ইউনিয়নের গুরুত্বপূর্ণ এ সড়কে দিনের বেলায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে রাতে সংস্কারকাজ করা হচ্ছে। রোববার রাতে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হয়। সোমবার রাতেও সড়কের বিভিন্ন ভাঙা অংশে সংস্কারকাজ চালানো হয়। স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক […]

এলপিজির দাম বাড়ল, আজ থেকেই কার্যকর

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেছে সংস্থাটি। রোববার (৪ অক্টোবর) ঘোষণা করা এ নতুন দাম একই দিন থেকে কার্যকর হবে। বিইআরসির নির্ধারিত নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে। এর আগে ১২ কেজি […]

ভৈরবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ প্রশাসক

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২টি বসতঘর পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। শনিবার তিনি ভৈরবের জিয়ানগর এলাকার পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে পুড়ে যাওয়া ঘরবাড়ি দ্রুত পুনঃর্নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় রাস্তার কাজ দ্রুত অনুমোদনের উদ্যোগ নেওয়ার কথা জানান। […]

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭, জামালপুরে শোকের ছায়া

ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হওয়ার ঘটনায় জামালপুরে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাতজনেরই বাড়ি জেলার সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নে। তাঁদের মধ্যে একই পরিবারের চারজনসহ রয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। নিহতরা হলেন সদর উপজেলার দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু, তাঁর মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা ও মর্জিনার ছেলে শিশু মিনান। এ […]

তাড়াইলে সবজির বাজারে আগুন, দিশাহারা সাধারণ মানুষ

কিশোরগঞ্জের তাড়াইলে নিত্যপ্রয়োজনীয় সবজির বাজারে চড়া দাম বিরাজ করছে। উপজেলার সদর কাঁচাবাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম, কেজি ১৮০ টাকা। অন্যদিকে সবচেয়ে কম দামের সবজি পেঁপে, যা বিক্রি হচ্ছে কেজি ৩০ টাকা দরে। এছাড়া অধিকাংশ সবজি কিনতে ক্রেতাদের কেজিপ্রতি গুনতে হচ্ছে ৭০ টাকা বা তার বেশি। শুক্রবার (২ অক্টোবর) তাড়াইল সদর কাঁচাবাজার ঘুরে দেখা […]

বাজিতপুরে অনন্যা সুপার বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক পার হওয়ার সময় অনন্যা সুপার পরিবহনের একটি বাসের ধাক্কায় হামজা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে। নিহত হামজা গজারিয়া এলাকার মো. সুজন ও মর্জিনা বেগমের ছেলে। সে মায়ের সঙ্গে ঢাকার […]

২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, গ্রাহককে ফোনে দুঃখপ্রকাশ মন্ত্রীর

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল আসার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপককে (জিএম) তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে […]

পোড়া তেল ও অননুমোদিত রং ব্যবহার, কটিয়াদীতে বেকারিকে জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, পোড়া তেল ও অননুমোদিত রং ব্যবহারের অভিযোগে রুপালী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক পরিদর্শনের পর এ অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও […]

তাড়াইল সদর বাজারে তীব্র যানজট, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে অবাধে গড়ে উঠেছে অটোস্ট্যান্ড। এতে প্রতিদিন তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন সর্বস্তরের মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত বাজারের প্রধান সড়কে যানজট লেগে থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষের সময় নষ্ট হচ্ছে। পাশাপাশি বাড়ছে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি। রোববার (২৭ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, তাড়াইল সদর বাজারের এলএসডি রোড, থানার মোড়, তাড়াইল-সাচাইল সদর […]

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার রামরাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খানের ছেলে নামিম খাঁ (২০) এবং একই এলাকার কিসমত খানের ছেলে নিরব খাঁ (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই। খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন দুর্ঘটনার […]

নরসিংদীতে সিএনজি-কার্ভাডভ্যান সংঘর্ষে নিহত ২

নরসিংদীর পাঁচদোনায় সিএনজি ও কার্ভাডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে […]

মদন-ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

নেত্রকোনার মদন-ফতেপুর সড়কের সংস্কারকাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সড়কের শক্ত ভিত্তি প্রস্তুতের পর কাজ থমকে যাওয়ার পাশাপাশি সাম্প্রতিক ভারী বর্ষণে বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন চালকেরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের ‘গ্রামীণ সড়ক […]

হোসেনপুরে খাল খননে ভাঙা ভবনের অংশ পড়ে আছে রাস্তায়, দেখার কেউ নেই

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সৈয়দপুর থেকে লাখুহাটি হয়ে পানান বিল পর্যন্ত খাল পুনঃখননের কাজ প্রায় শেষের দিকে। তবে খাল খননের জন্য ভেঙে ফেলা একটি পাকা ভবনের পরিত্যক্ত অংশ এক মাসের বেশি সময় ধরে গাংগাটিয়া বাজারের রাস্তায় পড়ে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ২০২৫-২৬ […]

নিকলীতে ২৪ ঘণ্টা পরেও নৌকা বাইচে নিখোঁজ মাঝির সন্ধান মেলেনি

কিশোরগঞ্জের নিকলীতে নৌকা বাইচ প্রতিযোগিতার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া মাঝি কফিল উদ্দিনের(৪৫) ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি। নিখোঁজ মাঝির সন্ধানে দুই দিন ধরে নিকলী থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। অভিযান জোরদার করতে জেলা সদর থেকে ডুবুরি দলের সদস্য বাড়ানো হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘোড়াউত্রা নদীর গভীরে […]

তাড়াইলের দামিহা-হাছলা সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে স্থানীয়রা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা-হাছলা সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে। বৃষ্টির সময় সড়কের অসংখ্য গর্ত পানিতে ডুবে থাকায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দামিহা-হাছলা সড়কের পুরো অংশ ঘুরে দেখা যায়, […]

ফুটপাত নেই, নান্দাইল থানা মোড় যেন মৃত্যুফাঁদ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল থানা মোড়। নান্দাইল শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এই এলাকায় প্রতিদিন হাজারো মানুষের চলাচল। কিন্তু পথচারীদের নিরাপদে হাঁটার জন্য নেই পর্যাপ্ত ফুটপাত। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের একেবারে পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে […]

তাড়াইলে বিদ্যুতের জন্য হাহাকার, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দিনে প্রখর রোদ ও তীব্র দাবদাহ, আর রাতে ভ্যাপসা গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত প্রায় দুই সপ্তাহ ধরে দিনে-রাতে মিলিয়ে ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে শিক্ষার্থীদের […]

এক লেনে চলছে যানবাহন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

শুক্রবার (২৮ আগস্ট) রাত থেকে শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত কুমিল্লার চান্দিনা থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা। কুমিল্লা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় […]