কিশোরগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র্যালি: ৩১ দফা বাস্তবায়নে ভিপি সোহেলের অঙ্গীকার
কিশোরগঞ্জ সদরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে ও নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে আজ রবিবার (১৬ নভেম্বর), কিশোরগঞ্জ-০১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) গণমানুষের প্রিয় নেতা, বারবার কারা নির্যাতিত সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের নেতৃত্বে আজ বিকাল সোয়া ৪টায় এক বিশাল র্যালি বের হয়।
এতে কিশোরগঞ্জ সদরের ১১টি ইউনিয়ন ও হোসেনপুর উপজেলা থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
দুপুর ৩টা হতেই শহরের বিভিন্ন সড়ক হয়ে ছোট ছোট মিছিল আকারে নেতাকর্মীরা পুরাতন স্টেডিয়ামে মিলিত হন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আনুমানিক সোয়া চারটায় র্যালিটি স্টেডিয়াম থেকে বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তা আখড়া বাজার সংলগ্ন মুক্তমঞ্চ এলাকায় এসে শেষ হয়।
র্যালিটির সামনে থেকে নেতৃত্ব দেওয়া কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি সোহেল সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য রাখেন।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, “ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।”
বিপ্লবী এই নেতা বলেন, “আমরা তারেক রহমানের নেতৃত্বে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমি এই কিশোরগঞ্জকে একটা সুন্দর, নতুন কিশোরগঞ্জে রূপান্তর করবো ইনশাল্লাহ। আমি আপনাদের মাঝে ১৭ বছর কুড়তে কুড়তে, জেল খাটতে খাটতে, রিমান্ডে যেতে যেতে, বাড়িঘরের আশেপাশে ঘুরতে ঘুরতে আমার কাছে মনে হয়েছে—আমিই একমাত্র নেতা, যে কিশোরগঞ্জের মানুষের, হোসেনপুরের মানুষের কথা মনে রাখবে। আমি আপনাদের পাশে ছিলাম, আজকেও আছি, আগামীতেও আপনাদের পাশেই থাকবো।”
তিনি আওয়ামী ভাইদের পলাতক খুনি হাসিনার জন্য কান্নাকাটি না করার আহ্বান জানান।
সকলকে তিনি অবগত করেন যে, তারেক রহমানের পরিকল্পনায় সমৃদ্ধ দেশ গড়তে আগামী নির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, আছেন এবং থাকবেন।
ইনশাল্লাহ ধানের শীষ নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে নতুন কিশোরগঞ্জ গড়ে তুলবেন।




