নওরোজ সম্পাদক গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা চাদাবাজি মামলা ও কারাগারে প্রেরণের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা ও জেলা সাংবাদিক ইউনিট এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি খায়রুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি ফাইজুল হক গোলাপ,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাউজ্জামান জুয়েল, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব এর সভাপতি মাহবুবুল আলম নজরুল, দৈনিক আজকের পএিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, দৈনিক কিশোরগঞ্জ এর নিউজ এডিটর রেজাউল করিম, দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি রঞ্জন মোদক রনি, দৈনিক লাল সবুজের দেশ জেলা প্রতিনিধি শেখ আল আজহার।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নওরোজ এ-র হোসেনপুর প্রতিনিধি এসকে শাহীন নবাব, দৈনিক নওরোজ তাড়াইল প্রতিনিধি মুজিবুল হক চুন্নু, দৈনিক সরজমিন বার্তা জেলা প্রতিনিধি আজিজুল হক ফাহিম, আজকের খবর জেলা প্রতিনিধি মিজানুর রহমান রিপন, কালের নতুন সংবাদ এর বার্তা সম্পাদক সোহেল রানা, স্টাফ রিপোর্টার রিতু আক্তার, রোজিনা আক্তার পলি, এমদাদুল হক, একুশে সংবাদ এর স্টাফ রিপোর্টার সোহরাব হোসেন, জেলা প্রতিনিধি নার্গিস আক্তার মুন্নী, দৈনিক সারাদিন স্টাফ রিপোর্টার আতাউর হাসান দিনার, ঢাকার ডাক জেলা প্রতিনিধি ও নাগরিক টিভির জেলা প্রতিনিধিমোস্তফা শাওন, দিন প্রতিদিনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হানিফ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অতি শীঘ্রই দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদককে জামিনে মুক্তি দিয়ে চাঁদাবাজি থেকে অব্যাহতির দাবি জানাই। অন্যথায় আন্দোলন তীব্র থেকে তীব্রতরের হুশিয়ারি দেন।




