কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই যুবক কারাদণ্ড ও জরিমানা
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে উদয় চন্দ্র দে (২৪) ও কামরুল হায়দার (৩২) নামে দুই যুবককে ৪ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক দুই যুবককে পৃথক ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা এবং সূফি সাজ্জাদ আল ফোজায়েল তাদের এই দণ্ড দেন।
দণ্ডিত দুই যুবকের মধ্যে উদয় চন্দ্র দে কিশোরগঞ্জ জেলা শহরের নতুন পল্লী এলাকার নুকুল চন্দ্র দে’র ছেলে এবং কামরুল হায়দার একই জেলার উকিলপাড়া এলাকার মৃত আসাদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।




