কটিয়াদীতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন
“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল, ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন সাথী আক্তার। অনুষ্ঠানে নিজের বাল্যবিবাহ বন্ধে কাজ করা সানজিদা, উদীয়মান উদ্যোক্তা মৌ, ব্র্যাকের সেলফ অফিসার মিজানুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা বিভাগের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি ও কন্যাশিশুরা উপস্থিত ছিলেন।
সভায় কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।




