হোসেনপুরে ৩১ দফা বাস্তবায়নে মহড়া ও লিফলেট বিতরণ কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো বাস্তবায়নের রূপরেখা জনগণের মাঝে তুলে ধরতে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত ও মনোনয়নপ্রত্যাশী নেতা এবং অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফার বিষয়বস্তু তুলে ধরছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌর এলাকায় অনুষ্ঠিত হয় গণসচেতনতা ও লিফলেট বিতরণ কর্মসূচি।
কর্মসূচিটি পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সোহেল এবং উদ্যোগ নেন হোসেনপুর উপজেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি শাহিন আহমেদ।
মিছিলটি হোসেনপুর বাজার সংলগ্ন হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল মোড়ে এসে সমাপ্ত হয়।
এসময় অংশগ্রহণকারী নেতা-কর্মীরা কিশোরগঞ্জ-০১ (কিশোরগঞ্জ–হোসেনপুর) আসনে জনপ্রিয়, সংগ্রামী ও রাজপথের নেতা খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)–এর মনোনয়ন প্রত্যাশায় স্লোগান দেন।
সমাপনী বক্তব্যে কামরুজ্জামান সোহেল বলেন,
“কিশোরগঞ্জ–হোসেনপুরের তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ জনগণের বিশ্বাস —ভিপি সোহেলই ফ্যাসিস্ট আমলে দলের হয়ে নির্ভয়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। ভবিষ্যতেও তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রূপরেখা বাস্তবায়নে তিনি সবচেয়ে যোগ্যভাবে ভূমিকা রাখতে পারবেন। তাই ভালোবাসার প্রতীক ‘ধানের শীষে’ প্রার্থী হিসেবে আমরা তাঁকেই দেখতে চাই।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন,
জাতীয়তাবাদী কর্মজীবী দলের পৌর সভাপতি মিজবাউদ্দিন,
সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




