হোসেনপুরে জাতীয়তাবাদী কর্মজীবী দলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
মোঃ মিসবাহ উদ্দিনকে সভাপতি ও মোস্তাক আহমেদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল হোসেনপুর পৌর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত ৭ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. আব্দুল লতিফ (RPC), সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. আনার মিয়াসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
হোসেনপুর পৌর শাখার নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—
সিনিয়র সহ-সভাপতি মোঃ হযরত আলী, সহ-সভাপতি মফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল সিরাজী, সাংগঠনিক সম্পাদক আনজু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,
“হোসেনপুর পৌর শাখার নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সংগঠনকে শক্তিশালী করবে।
আগামীর রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই কমিটি নিরলসভাবে কাজ করবে।”




