নিষিদ্ধ সংগঠনের সদস্যদের ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ
আজ ১৩ নভেম্বর সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’-এর কিছু সন্ত্রাসী কিশোরগঞ্জ জেলা শাখার নাম ব্যবহার করে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে অগ্নিসংযোগ ও অবরোধের পক্ষে স্লোগান দিচ্ছে বলে দাবি করা হচ্ছে।
তবে ভিডিওতে অগ্নিসংযোগের কোনো স্পষ্ট স্থান বা ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। যাদের দেখা গেছে, তারা সবাই মুখে মাস্ক পরিহিত থাকায় তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, তারা যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে।
সচেতন নাগরিকদের দাবি, বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টিকারী এসব ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যেন দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
তারা মনে করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পলাতক নেতাকর্মীরা এ ধরনের নাশকতার পরিকল্পনা করছে।




