কিশোরগঞ্জে পাটজাত পণ্য তৈরিতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
কিশোরগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পাটজাত পণ্য তৈরির ওপর সপ্তাহব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০২৫–২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাতে–কলমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে পাটজাত পণ্যের উৎপাদন, বিপণন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে অংশগ্রহণকারীরা বাস্তব জ্ঞান অর্জন করবেন।
গত ১৬ নভেম্বর ২০২৫ (রবিবার) বেলা ১২টার দিকে সংযোগ যুব গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাব, যশোদল, কিশোরগঞ্জে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বাকার সিদ্দিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক শাহ মো. সারওয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামাল হোসেন। প্রশিক্ষক আফরিন রহমান তুলি বক্তব্য প্রদান করেন।
এ ছাড়া প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে তসলিমা আক্তার, লিপি রাণী ও সাব্বির মো. রবিন বক্তব্য দেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সরকারি সনদ প্রদান করা হবে।




