হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা
উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসিম সবুজ, জামায়াতের আমীর আমিনুল হক, কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক এবং স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন বলেন, দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করতে প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কঠোর হাতে দমন করবে।




