সদর উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নতুন কমিটি অনুমোদন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। সভাপতি সজীবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এটিএম আতিকুল হক টিটুর নেতৃত্বে ৬১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি সম্প্রতি অনুমোদন পায়।
এটি একটি অরাজনৈতিক সংগঠন। মানবসেবা, মুক্তিযুদ্ধের চেতনা লালন এবং আগামী প্রজন্মের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মোহাম্মদ সারোয়াদ আলম মাসুদ এবং সাধারণ সম্পাদক নাজমুল আলম আংশুর যৌথ স্বাক্ষরে অনুমোদনপত্র জারি করা হয়।
নতুন সভাপতি সজীবুল ইসলাম বলেন, “আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের পাশে থাকবো। তাদের সম্মান ও আদর্শ রক্ষায় কাজ করাই আমাদের অঙ্গীকার।”
নতুন সাধারণ সম্পাদক এটিএম আতিকুল হক টিটু জানান, এই কমিটি সামাজিক উন্নয়ন, দেশপ্রেম জাগ্রতকরণ এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবে। মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্য, মর্যাদা ও অধিকার রক্ষাই হবে তাদের প্রধান লক্ষ্য।
নতুন কমিটির সদস্যরাও জানান, তারা সম্মিলিতভাবে মুক্তিযোদ্ধা পরিবার ও সমাজের কল্যাণে কাজ করে যাবে এবং সংগঠনের কর্মকাণ্ড আরও গতিশীল করতে সচেষ্ট থাকবে।




