হাওরাঞ্চলে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন
কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও নিকলীতে আজ বুধবার সকাল ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরী প্রকল্প আওতাধীন প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
বাজিতপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানটি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ। এবারের শ্লোগান হলো: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি”, যা সামনে রেখে হাওর অঞ্চলের প্রতিটি উপজেলায় খামারী, ডেইরী ফার্ম এবং ৩০টি স্টলসহ ছোটখাটো খামারীদের উদ্বোধন করা হয়েছে।
বাজিতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসির উদ্দিন মুন্সি জানান, হাওরাঞ্চলের এই অংশে খামারীরা সচেতন এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট কৃষকরা তাদের পশুর সাফল্য নিশ্চিত করতে সহযোগিতা নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাজিতপুর সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নাজমুস সালেহিন, খামারী আমিনুল ইসলাম সুজন, বাজিতপুর পৌর ফারির ইনচার্জ মোঃ হযরত আলী এবং বাজিতপুর সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল।




