জেলা প্রশাসকের হাত ধরে হোসেনপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর যাত্রা শুরু
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণীসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
উপজেলা পরিষদ মাঠে আয়োজিত প্রদর্শনীতে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. মুজাহিদুল কবির শিহাব, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, উপজেলা জামায়াতের আমীর আমিনুল হক, ইসলামী আন্দোলন হোসেনপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা কারিমুল্লাহ, হোসেনপুর সাংবাদিক ঐক্য ফোরামের সমন্বয়ক মো. রফিকুল ইসলাম, সম্পাদক ও কলামিস্ট এস. এম. মিজানুর রহমান মামুন, সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা আল আমিন ভূঁইয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০টি স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, হাঁস-মুরগি, পাখি, কবুতরসহ বিভিন্ন ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। এছাড়া গবাদিপশুর খাদ্য প্রক্রিয়াজাতকরণ, রোগ-বালাই এবং আধুনিক প্রাণি ব্যবস্থাপনা বিষয়ে খামারিদের ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরির খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




