মাইজখাপন ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
আজ ১লা ডিসেম্বর মাইজখাপন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে, মাইজখাপন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাঈন উদ্দিনের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজখাপন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সহ–শ্রম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কাজল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ–সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এনায়েত, এবং ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ উজ্জ্বল মিয়া ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নবী হোসেন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক ছাইদুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাদেক মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ তরুণ মিয়া, এবং ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পল্টু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মাইজখাপন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নিটুল, সদস্য সচিব আরিফ হাসান ঠিটু, যুগ্ম আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন ভুঁইয়া এবং যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মাইজখাপন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন ভুঁইয়া ও তার সংগঠনের সদস্যরা, কৃষক দলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহসহ কৃষক দলের কর্মীরা, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ মৎস্যজীবী দলের নেতাকর্মীরা, মাইজখাপন ইউনিয়ন ওলামা দলের নেতৃবৃন্দ, জাসাসের সভাপতি পারভেজ হাসান ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, মাইজখাপন ইউনিয়ন তাঁতি দলের আহ্বায়ক মোঃ আঞ্জুমান ভুঁইয়া, শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ারসহ অন্যান্য নেতাকর্মী। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মাইজখাপন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এ বি এম আমিরউল্লাহ তালাল এবং যুগ্ম আহ্বায়ক রুপম আহমেদ সরকার। শেষে সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান এবং হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী। মাইজখাপন ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।




