কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বত্রিশ এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কোরআন খতমে ৩০ জন হাফেজ ও দুইজন মাওলানা অংশ নেন। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস মো. রুহুল আমিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের মিঞা, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, কিশোরগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন আহমেদ রনক, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সাবেক অর্থনৈতিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মারুফ মিয়া প্রমুখ।
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।




