কটিয়াদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপার্সন, আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১ ডিসেম্বর) সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দড়িচরিয়াকোনা কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় এই দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম ফারুক চাষী, কটিয়াদী উপজেলা বিএনপির সহ–সভাপতি মিজানুর রহমান স্বপন, বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন মেনু, পৌর বিএনপির সিনিয়র সহ–সভাপতি নুরুল ইসলাম মন্টু, উপজেলা বিএনপির সদস্য অ্যাড. ইলিয়াস কাঞ্চন ভূঞা শরিফ, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব মো. কামরুজ্জামান, কটিয়াদী পৌরসভার সাবেক কমিশনার জাকির হোসেন সুমন, সহ–সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাগর ইসলাম রিপন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান পল্টু, পৌর কৃষক দলের সদস্য সচিব সোহরাফ উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল ও সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলসহ বিএনপি নেতা মো. রাসেল, মো. মেরাজ, মো. রুবেল, আলা আমিন, জয়নাল ডাক্তার ও খোরশেদ মিয়া। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশনায়কেরূপে পুনরায় নেতৃত্ব দেওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।




