এভারকেয়ারের পাশে হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন-অবতরণ বৃহস্পতিবার
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুসারে আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালিত হবে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানাচ্ছে দলটি। এরমধ্যে সরকার তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে। এসএসএফ ইতোমধ্যে হাসপাতাল এলাকার নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেছে।




