তাড়াইলে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব তানজিলা আখতারের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৯ ডিসেম্বর ২০২৫) বেলা০৩:০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, তাড়াইল-এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ইউএনও তানজিলা আখতারকে স্বাগত জানান এবং স্থানীয় উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতামত প্রদান করেন। নবাগত ইউএনও তানজিলা আখতার উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন- তাড়াইল উপজেলায় কি কি সমস্যা আছে তা এই মতবিনিময় সভায় তুলে ধরলে সে অনুযায়ী আপনাদের নিয়ে সমাধান করার চেষ্টা করবো।
সভায় বক্তারা তাড়াইলের সার্বিক উন্নয়ন, সেবা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও জনবান্ধব প্রশাসন গঠনে বিভিন্ন দিক তুলে ধরেন। নবাগত ইউএনও তানজিলা আখতার উপস্থিত সবার মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং দায়িত্বশীল প্রশাসনের মাধ্যমে তাড়াইলবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন ইউএনও দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।




