কটিয়াদীতে নবাগত ইউএনও শামীমা আফরোজ মারলিজের যোগদান
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শামীমা আফরোজ মারলিজ।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন কর্মস্থলে যোগদানের সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারনা।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের বদলিজনিত কারণে পদটি শূন্য হয়।
নবাগত ইউএনও শামীমা আফরোজ মারলিজ ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি এর আগে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কিছুদিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মৌলভীবাজার জেলাতেও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।




