মনোনয়ন ফরম সংগ্রহ করলেন খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–১ (কিশোরগঞ্জ–হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সদর উপজেলা সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। তিনি বিএনপির সংগ্রামী নেতা ও ফ্যাসিস্ট আমলে দীর্ঘ কারাবরণসহ রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা বিএনপি ও স্থানীয় তৃণমূলের নেতৃবৃন্দের উপস্থিতিতে ভিপি সোহেলের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
জানা গেছে, কিশোরগঞ্জ–১ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের বিতর্কিত মনোনয়ন বাতিল করে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের অন্যতম নেতা খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। তার সমর্থক নেতাকর্মীরা আশা করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও হাই-কমান্ড খুব শিগগিরই এই আসনের মনোনয়নের বিষয়ে পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে।




