কটিয়াদীতে হজ্জের টাকা ফেরতের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের উপর হামলা , থানায় অভিযোগ
কটিয়াদী ভিটিপাড়া ইব্রাহিমীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক লুৎফর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, মাদ্রাসার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও তার সহযোগীরা লোহার রড ও লাঠি দিয়ে শিক্ষকের ওপর হামলা চালিয়েছে।
ঘটনা ঘটে ১ জানুয়ারি ২০২৬ সকাল ১০টার দিকে, যখন লুৎফর রহমান পাওনা টাকা ফেরতের বিষয়ে মাদ্রাসার অফিসে যান। উত্তেজনার একপর্যায় নবনির্বাচিত সভাপতি নির্দেশ দিলে মনির মিয়া ও রুহুল আমিনসহ কয়েকজন হামলা চালায়।
হামলার পর রাতে শিক্ষকের বসতবাড়ির পাশে চারা গাছ ভাঙা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়। লুৎফর রহমান জানান, ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
২ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে — মোঃ রফিকুল ইসলাম (৪২), মোঃ মনির মিয়া (৩২) ও মোঃ রুহুল আমিন (৩৫)।
কটিয়াদী মডেল থানার ওসি মাহবুর রহমান জানান, “আমি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।




