কটিয়াদীতে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কটিয়াদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বীরনোয়াকান্দি এলাকায় আবু ছোবহান সাহেবের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অহিদুজ্জামান অহিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কাঞ্চন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সজল সরকার, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।




