বাজিতপুরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৭ জানুয়ারি) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়া, হুমাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কাইয়ুম খান হেলাল, বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, জেলা বিএনপির সাবেক সদস্য বদরুল আলম শিপু, জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রনি ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাজিতপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তাঁর আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ ধরনের ধর্মীয় আয়োজন নেতাকর্মীদের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।




