বাজিতপুরে লায়ন আমিরুল হোসেন সুজনের শীতবস্ত্র বিতরণ
কিশোরগঞ্জের বাজিতপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাজিতপুর পৌর বিএনপির সহসভাপতি আলহাজ্ব লায়ন মো. আমিরুল হোসেন সুজন। গত ৯ জানুয়ারি প্রথম ধাপে শীতবস্ত্র বিতরণের পর দ্বিতীয় ধাপেও তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে বাজিতপুর উপজেলার বসন্তপুর গ্রামের নিজ বাড়িতে (কোম্পানি বাড়ি) দ্বিতীয় ধাপের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি লায়ন আমিরুল হোসেন সুজন তাঁর প্রয়াত মায়ের রূহের মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিলের আয়োজন করেন। ওই দোয়া মাহফিলে প্রায় তিন হাজার মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে প্রথম ধাপে পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
মানবিক এ উদ্যোগে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন, সমাজের বিত্তবানদের এমন সহযোগিতামূলক কর্মকাণ্ড শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




