অসুস্থ ফজলুর রহমানকে দেখতে হাসপাতালে শরীফুল আলম
অসুস্থতাজনিত কারণে কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমান বর্তমানে বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিশোরগঞ্জের ভৈরব পৌর স্টেডিয়ামে আগমন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে নিজ এলাকা ইটনা থেকে রওনা হওয়ার পর পথে তিনি শ্বাসকষ্টজনিত অসুস্থতায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বাজিতপুরের ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব মো. শরীফুল আলম হাসপাতালে গিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমানের খোঁজখবর নেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি ফজলুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন।




