ফজলুর রহমানের সুস্থতা কামনায় অষ্টগ্রামে দোয়া মাহফিল ও গণসংযোগ
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) আসরের নামাজের পর অষ্টগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে অষ্টগ্রাম বড় বাজার ব্যবসায়ীবৃন্দের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. নিজামুল হক নজরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জুয়েল মিয়া, সদস্য সচিব জুবায়ের হাসান ইয়াসিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন সোয়াব, স্বাস্থ্য সম্পাদক মো. ইমন খান, স্বেচ্ছাসেবক দলের নেতা সুলতান আহমেদ (হাবিব মিয়া), উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা অ্যাডভোকেট ফজলুর রহমানের রাজনৈতিক অবদান ও জনপ্রিয়তার কথা তুলে ধরেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। মুনাজাত শেষে নেতারা বলেন, আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের ভোটারদের একটাই প্রত্যাশা—অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করা, যা বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস হয়ে থাকবে।
দোয়া মাহফিল শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।




