হোসেনপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, দৈনিক দিনকাল-এর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, বিএমইউজে উপজেলা সভাপতি এস কে শাহীন নবাব, জুলাই যোদ্ধা আল আমিন ভূঁইয়া ও মো. সুজন মিয়া, তাতী দলের উপজেলা আহ্বায়ক শামসুল আলম পারভেজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও ভাষা আন্দোলনের চেতনাকে জাগ্রত রাখার আহ্বান জানান।




