হোসেনপুর পৌর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ৮ হাজার টাকা
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার(৫ মার্চ) বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহীদ ইভা এবং সহকারী কমিশনার (ভূমি) মোহসীন মাসনাদ।
অভিযানকালে অতিরিক্ত মুনাফা করার অভিযোগে এক কাপড় ব্যবসায়ীকে ৩ হাজার টাকা এবং দুটি কাঠের কলকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




