রাজধানীতে তিন নেতার মাজার থেকে এনসিপি-এর নির্বাচনী প্রচারণা শুরু
রাজধানীতে তিন নেতার মাজার থেকে আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রচারণা শুরু করবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দলটির নেতারা তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করবেন।
এ কর্মসূচিতে দলের শীর্ষ নেতাদের মধ্যে নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসিরউদ্দিন পাটোয়ারী, আদিব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাশিন, দিলশানা পারুল ও নাবিলা তাসনিদ উপস্থিত থাকবেন।
এনসিপির নির্বাচন-বিষয়ক মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন নেতার মাজার জিয়ারতের পর মাজার প্রাঙ্গণ থেকে একটি নির্বাচনী মিছিল বের করা হবে, যা জাতীয় প্রেসক্লাবে শেষ হবে।










