শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৪ ১৪৩২
শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৪ ১৪৩২

পাকুন্দিয়া রোডে সড়ক দুর্ঘটনা: নির্মাণাধীন অংশে বাসের চাপানো, কোনো হতাহত হয়নি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
পাকুন্দিয়া রোডে সড়ক দুর্ঘটনা: নির্মাণাধীন অংশে বাসের চাপানো, কোনো হতাহত হয়নি

কিশোরগঞ্জের বিন্নাটী এলাকায় নির্মাণাধীন রাস্তায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। বিন্নাটী চৌরাস্তা মোড় থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে পাকুন্দিয়া রোডে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পাকুন্দিয়ার দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলা অনন্যা পরিবহনের একটি বাস রাস্তার মধ্যে চাপ দেয়। সংঘর্ষ এড়াতে বাসের চালক গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে পাশের রাস্তা থেকে বের হয়ে যান। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

মালবাহী ট্রাকটি কিশোরগঞ্জের বত্রিশ এলাকায় মেলার সরঞ্জাম পরিবহন করছিল। ঘটনার পর অন্য যানবাহনের সহায়তায় ট্রাকটি পুনরায় রাস্তায় উঠে গন্তব্যে পৌঁছায়।

স্থানীয়দের মতে, এই ব্যস্ত সড়কটি নির্মাণাধীন থাকায় এবং রাতের বেলা চালকদের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে।

স্থানীয় পুলিশ, হাইওয়ে পুলিশ, পরিবহন মালিক ও চালকদের সচেতন দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সড়কে প্রয়োজনীয় চিহ্ন, বিশেষ করে নির্মাণাধীন অংশে সাংকেতিক চিহ্ন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।

একটি দুর্ঘটনা নিমিষেই একটি পরিবারকে ধ্বংস করতে পারে এবং অনেক স্বপ্ন কেবল এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আবাসিক দুটি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মামুন, নিশাত, নওশাতসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাকিবসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মী, সমর্থক এবং আবাসিক হলের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, পবিত্র রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আবাসিক হলের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

লিখিত আবেদনের পরও করিমগঞ্জে ধনু নদী থেকে বালু উত্তোলন অব্যাহত, দ্রুত পদক্ষেপের দাবি

করিমগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
লিখিত আবেদনের পরও করিমগঞ্জে ধনু নদী থেকে বালু উত্তোলন অব্যাহত, দ্রুত পদক্ষেপের দাবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন চলায় নদীপাড়ে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুতারপাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ধনু নদী থেকে সম্প্রতি আবারও ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু হয়েছে। এতে নদীর তীর ক্ষতিগ্রস্ত হওয়ায় নদীপাড়ের ফসলি জমিসহ বিভিন্ন সম্পদ ভাঙনের ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে গত ১ মার্চ(বুধবার) কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

তবে অভিযোগ রয়েছে, আবেদন করার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং নদী থেকে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

এদিকে শুক্রবার স্থানীয়দের সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য ও উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। অনেকেই নদী থেকে বালু উত্তোলনের কারণে সম্ভাব্য ভাঙন ও পরিবেশগত ক্ষতির আশঙ্কার কথা তুলে ধরছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসন সুদৃষ্টি দেবেন এবং নদী ও নদীপাড়ের মানুষের জানমাল রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

আতাউল হাসান দিনার প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার পেশাজীবী বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কিশোরগঞ্জ শহরের উজানভাটি চাইনিজ পার্টি সেন্টারের হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

শহর শাখার আমির আ. ম. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা নায়েবে আমির ও হয়বতনগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, পেশাজীবী বিভাগের আমির ব্যাংকার আমিনুল হক, ব্যাংকার ও গবেষক মাওলানা মোসলেহ উদ্দিন, অফিস সেক্রেটারি মাওলানা এ কে এম সানা উল্লাহ এবং মাওলানা আক্তার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিবিরের সভাপতি মাহবুবুল আলম ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি আ. ন. নয়িম।

ইফতার মাহফিলে শহরের আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রায় দুই শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।