এনবিআরে ১৫ কর পরিদর্শকের পদোন্নতি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগে ১৫ জন কর পরিদর্শককে ‘অতিরিক্ত সহকারী কর কমিশনার’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পাশাপাশি তাঁদের বিভিন্ন কর অঞ্চল ও কর আপিল অঞ্চলে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-২) মো. আনিসুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, মো. আবদুল্লাহ আল-মামুনকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ঢাকা থেকে কর অঞ্চল-রংপুরে; মো. মিজানুর রহমানকে কর অঞ্চল-১৩, ঢাকা থেকে কর অঞ্চল-২, চট্টগ্রামে এবং জি এম আনোয়ার হোসেনকে কর আপিল অঞ্চল-৪, ঢাকা থেকে কর অঞ্চল-১৬, ঢাকায় পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মো. সেলিম হোসেনকে কর পরিদর্শন পরিদপ্তর, ঢাকা থেকে কর অঞ্চল-পাবনায় এবং বিপ্লব চন্দ্র রায়কে কর অঞ্চল-১০, ঢাকা থেকে কর অঞ্চল-দিনাজপুরে পদায়ন করা হয়েছে।
মো. ইব্রাহিম খলিলকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে কর আপিল অঞ্চল-৬, ঢাকায় এবং বেগম ইয়াসমিন আরাকে কর অঞ্চল-১৩, ঢাকা থেকে কর আপিল অঞ্চল-৫, ঢাকায় পদায়ন করা হয়েছে। মোহাম্মদ আরিফুল হক খানকে কর অঞ্চল-১৬, ঢাকা থেকে কর অঞ্চল-পাবনায় দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, মোহাম্মদ মহিউদ্দীনকে কর অঞ্চল-১, ঢাকা থেকে কর অঞ্চল-বরিশালে এবং মনির হোসেনকে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট থেকে কর আপিল অঞ্চল-২, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।
দেবাশীষ শীলকে কর অঞ্চল-রাজশাহী থেকে কর অঞ্চল-বগুড়ায়, স. ম. মুস্তাফিজুর রহমানকে কর অঞ্চল-১৩, ঢাকা থেকে কর অঞ্চল-৬, চট্টগ্রামে এবং মো. মাহফুজুল হককে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে কর অঞ্চল-যশোরে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া নারায়ণ চন্দ্র সরকারকে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল থেকে কর আপিল অঞ্চল-রাজশাহীতে এবং মো. হুমায়ুন কবিরকে কর অঞ্চল-৮, ঢাকা থেকে কর অঞ্চল-পাবনায় পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য একটি বিশেষ শর্তও রাখা হয়েছে। এতে বলা হয়েছে, জ্যেষ্ঠতা, শৃঙ্খলা বা অন্য কোনো কারণে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তাঁকে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে আগের পদে ফিরিয়ে নেওয়া হবে।
এ আদেশের মাধ্যমে এনবিআরের আয়কর বিভাগের বিভিন্ন দপ্তর ও অঞ্চলে কর্মকর্তাদের পদোন্নতির পাশাপাশি দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।







Disqus comments are not configured yet.