কিশোরগঞ্জের নগুয়ায় জমকালো আয়োজনে ‘পুষ্প সুপার শপের’ উদ্বোধন
কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় যাত্রা শুরু করেছে আধুনিক গ্রোসারি শপ ‘পুষ্প সুপার শপ’। ক্রেতাদের মানসম্মত পণ্য সরবরাহ ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা দিতে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম ও সাবেক কাউন্সিলর আফতাব উদ্দিন মিলন। এ ছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রাহকদের হাতের নাগালে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মানসম্মত বাজারসামগ্রী পৌঁছে দেওয়াই পুষ্প সুপার শপের মূল লক্ষ্য। এখানে দেশি-বিদেশি খাদ্যসামগ্রী, প্রসাধনসামগ্রী ও দৈনন্দিন গৃহস্থালি পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির মালিক হেলাল উদ্দিন বলেন, “আমরা সর্বোচ্চ মানের পণ্য ও উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছি। আশা করছি, পরিচ্ছন্ন পরিবেশ ও সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের মাধ্যমে পুষ্প সুপার শপ এলাকার মানুষের কেনাকাটার অন্যতম পছন্দের প্রতিষ্ঠান হয়ে উঠবে।”







Disqus comments are not configured yet.