হোসেনপুরে ‘এসো দেশ বদলাই’ স্লোগানে আলোচনা সভা অনুষ্ঠিত
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই স্লোগানকে ধারণ করে তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে জাঁকজমকপূর্ণ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে হোসেনপুর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নূরুল বাসেত।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর সরকারি কলেজের অধ্যাপক মো. কামরুল আহসান, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মানসুরুল হক রবিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. ফখরুল ইসলাম, সহকারী তথ্য অফিসার সতেন্দ্র চন্দ্র পাল এবং হোসেনপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. শামছুল হক।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তরুণ প্রজন্মকে দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং তথ্য প্রযুক্তি, সুশাসন, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন।







