সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

গণভোট ২০২৬

বাজিতপুরে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরা হলো

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বাজিতপুরে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরা হলো

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাজিতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ জনগণকে নিয়ে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টায় বাজিতপুর উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার এবং বাজিতপুর থানার উপ-পুলিশ পরিদর্শক দেওয়ান মোহাম্মদ সবুর খান। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী-পুরুষরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার নির্দেশনায় সারা দেশে উঠান বৈঠকের মাধ্যমে গণভোট ২০২৬ সম্পর্কে জনসচেতনতা তৈরির কার্যক্রম চলছে। জনগণকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের গুরুত্ব বোঝানোই এ গণভোটের মূল উদ্দেশ্য। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার, স্বাধীন নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠন, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে গণভোটের বিধান কার্যকর করা হবে। এছাড়া বিরোধী দলের পক্ষ থেকে স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণ, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় উচ্চকক্ষ গঠনের সুযোগ তৈরি হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, ইন্টারনেট সেবা বন্ধ না করার মৌলিক অধিকার সংরক্ষণ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়েও আলো দেওয়া হয়েছে।”

সভায় বক্তারা বলেন, “‘হ্যাঁ’ ভোট দিলে পরিবর্তনের সুফল পাওয়া যাবে, আর ‘না’ ভোট দিলে কোনো পরিবর্তন আসবে না। তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।”

অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ আলী রহমান প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার আখড়া বাজার এলাকায় উপজেলা ছাত্রদল এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি খণ্ডিত ও বিকৃত বক্তব্যকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আল মাহমুদ মোস্তাককে বহিষ্কার করা হয়েছে।

বক্তারা দাবি করেন, সংশ্লিষ্ট বক্তব্যটি খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনার প্রতিফলন নয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

প্রতিমন্ত্রীর আগমনে মতবিনিময় সভা; কিশোরগঞ্জে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের আহ্বান

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
প্রতিমন্ত্রীর আগমনে মতবিনিময় সভা; কিশোরগঞ্জে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের আহ্বান

রবিবার (১ মার্চ) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শরিফুল আলম। তিনি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, সংসদ সদস্য মাজহারুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন এবং সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় বক্তারা কিশোরগঞ্জের প্রধান সমস্যা হিসেবে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, সম্ভাব্য ইপিজেড নির্মাণ এবং বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম , সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা , বাংলাদেশ জামায়াতে ইসলাম কিশোরগঞ্জ জেলার আমীর মোঃ রমজান আলী, জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম , হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মবিন মিয়া, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক , কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিকুল্লাহ,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক দেলোয়ার হোসেন দিলু,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক ইকরাম হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিস এর সিনিয়র সহ-সভাপতি শের জাহান, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মোহাম্মদ উল্লাহ জামি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলমগীর হোসাইন তালুকদার এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং তরুণদের সঠিক পথে পরিচালনার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় পুরাতন জামে মসজিদসংলগ্ন ময়দানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি সুমন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. বাছির উদ্দিন (বাছির মেম্বার), সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল, মৎস্যজীবী দলের সভাপতি সেকান্দার, স্থানীয় বিএনপি নেতা জালালউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।