ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হলেন কিশোরগঞ্জের ফয়সাল ও আজহারুল
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে স্থান পেয়েছেন কিশোরগঞ্জের দুই তরুণ নেতা ফয়সাল আহমেদ ও আজহারুল ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সংগঠনটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন জেলা ও বিভাগের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কিশোরগঞ্জের এই দুই নেতার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তিকে স্থানীয় নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন এবং তাদের মাধ্যমে জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।







