সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

বিদ্যুতের শর্টসার্কিটে কিশোরগঞ্জে বসতঘরে আগুন, পরিবার নিঃস্ব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বিদ্যুতের শর্টসার্কিটে কিশোরগঞ্জে বসতঘরে আগুন, পরিবার নিঃস্ব

কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের ২নং ওয়ার্ড, পশ্চিম মাথিয়া গ্রামে বিদ্যুৎ ব্যবস্থার চরম অব্যবস্থাপনা ও অবহেলার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার জিগাতলা বাজার সংলগ্ন ছফির উদ্দিন ম্যানেজারের ছেলে মোঃ নুরে আলমের বসতঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে ফ্রিজ, আলমারি, দুটি খাট, সোনাদানা এবং পরিবারের প্রয়োজনীয় সব আসবাবপত্র ছাই হয়ে যায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, এটি বছরের পর বছরের জমানো সম্পদ উড়িয়ে দিয়েছে এবং পরিবার সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয়দের চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, কারণ এলাকায় কোনো ধরনের জরুরি অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। তারা অভিযোগ করেছেন, বারবার এ ধরনের ঘটনা ঘটলেও বিদ্যুৎ বিভাগের তদারকি, ঝুঁকিপূর্ণ লাইনের সংস্কার বা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসী দ্রুত আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ আলী রহমান প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার আখড়া বাজার এলাকায় উপজেলা ছাত্রদল এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি খণ্ডিত ও বিকৃত বক্তব্যকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আল মাহমুদ মোস্তাককে বহিষ্কার করা হয়েছে।

বক্তারা দাবি করেন, সংশ্লিষ্ট বক্তব্যটি খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনার প্রতিফলন নয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

প্রতিমন্ত্রীর আগমনে মতবিনিময় সভা; কিশোরগঞ্জে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের আহ্বান

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
প্রতিমন্ত্রীর আগমনে মতবিনিময় সভা; কিশোরগঞ্জে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের আহ্বান

রবিবার (১ মার্চ) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শরিফুল আলম। তিনি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, সংসদ সদস্য মাজহারুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন এবং সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় বক্তারা কিশোরগঞ্জের প্রধান সমস্যা হিসেবে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, সম্ভাব্য ইপিজেড নির্মাণ এবং বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম , সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা , বাংলাদেশ জামায়াতে ইসলাম কিশোরগঞ্জ জেলার আমীর মোঃ রমজান আলী, জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম , হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মবিন মিয়া, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক , কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিকুল্লাহ,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক দেলোয়ার হোসেন দিলু,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক ইকরাম হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিস এর সিনিয়র সহ-সভাপতি শের জাহান, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মোহাম্মদ উল্লাহ জামি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলমগীর হোসাইন তালুকদার এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং তরুণদের সঠিক পথে পরিচালনার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় পুরাতন জামে মসজিদসংলগ্ন ময়দানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি সুমন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. বাছির উদ্দিন (বাছির মেম্বার), সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল, মৎস্যজীবী দলের সভাপতি সেকান্দার, স্থানীয় বিএনপি নেতা জালালউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।