একসঙ্গে ২৭৪ বিচারক বদলি, ৮২৬ জনের পদোন্নতি
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় একসঙ্গে ২৭৪ বিচারকের বদলির প্রজ্ঞাপন জারি করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত বদলি ও পদোন্নতির পৃথক দুটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মোট ৮২৬ জন বিচারক পদোন্নতি ও পদায়ন পেয়েছেন। এর মধ্যে:
-
অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে ২৫০ জন,
-
যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে ২৯৪ জন,
-
সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে ২৮২ জন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। এছাড়া ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বহিঃবাংলাদেশে ছুটিতে থাকা কর্মকর্তারাও ছুটি শেষে অবিলম্বে নতুন পদে যোগদান করে কার্যভার গ্রহণ করবেন।







