এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর থেকে। এর আগে নির্বাচনী (টেস্ট) পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে।
রোববার (৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, ফরম পূরণের সময়সূচি নির্ধারণের পর বোর্ড ফি, অনলাইন প্রক্রিয়া ও অন্যান্য নির্দেশনাও একসঙ্গে প্রকাশ করা হবে।







