ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া
গাজার জন্য ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলা আটক
গাজার দিকে ত্রাণ পৌঁছে দিতে যাওয়া সুমুদ ফ্লোটিলাকে দখলদার ইসরাইলি নৌবাহিনী আটক করেছে। এ ঘটনার পর থেকে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গণমাধ্যম জানায়, ফ্লোটিলায় থাকা ত্রাণ সরঞ্জাম এবং মানবিক সাহায্য দখলদার ইসরাইল কর্তৃক আটকা পড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকার দ্রুত এই ঘটনার নিন্দা জানিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।
বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী ও শান্তি আন্দোলনকারীরা সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্ল্যাটফর্মে এই ঘটনাকে ঘোরতর অমানবিক হিসেবে আখ্যায়িত করেছেন। তারা দখলদার ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য আর্জি জানিয়েছেন।
ফ্লোটিলার পরিচালকদের বক্তব্য অনুযায়ী, তাদের উদ্দেশ্য শুধুমাত্র গাজার মানুষের জন্য খাদ্য, ওষুধ এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। তারা জানান, কোনরূপ রাজনৈতিক উদ্দেশ্য নেই।
বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনায় মধ্যপ্রাচ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের নজর আরও সক্রিয় হবে।







