সুদানে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হন। হামলাকারীদের সঙ্গে এখনো সংঘর্ষ চলমান রয়েছে বলে জানানো হয়।
এদিকে বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানায়, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের একটি ভবনে হামলার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সুদানের সরকার। এক বিবৃতিতে সরকার এ হামলার জন্য সরকারবিরোধী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানায়, ড্রোন ব্যবহার করে জাতিসংঘের ওই ভবনে হামলা চালানো হয়ে







