কিশোরগঞ্জে ভিপি সোহেলের পথসভা ও বিএনপির ৩১ দফার প্রচারণা
কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের জালালপুর বাজার ও আশপাশের এলাকায় গত ২২ নভেম্বর শনিবার বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফার প্রচারণা চালানো হয়েছে। সদর উপজেলা বিএনপি ও ইউনিয়ন নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জনসাধারণের মাঝে উল্লেখিত দফাগুলোসহ হ্যান্ডবিল বিতরণ করা হয়। প্রচারের সময় নেতৃবৃন্দের স্লোগানে শোনা যায়—“ভোট দিবো কিসে? ধানের শীষে।” নেতাদের মতে, ৩১ দফার প্রচার মানেই ধানের শীষের প্রচারণা। তারা কিশোরগঞ্জ–হোসেনপুর অঞ্চলের সবার প্রিয়, আস্থাভাজন, জনগণের বন্ধু, বারবার কারা নির্যাতিত ও সংগ্রামী নেতা সদর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের মনোনয়ন প্রত্যাশার পক্ষে স্লোগান দেন। স্লোগানে উচ্চারিত হয়—“দুর্দিনের, দুঃসময়ের, দলের কাণ্ডারি, রাজপথের ভিপি সোহেল ভাইয়ের মনোনয়ন চাই।” আরও ছিল—“ধানের শীষ যার হাতে, আমরা সবাই তার সাথে।” নেতাকর্মীরা জানান, কিশোরগঞ্জ ও আশপাশের এলাকার বিএনপির কর্মী-সমর্থকদের একটাই প্রত্যাশা—ধানের শীষ যেন যোগ্য নেতার যোগ্য হাতে থাকে এবং সেই হাত হচ্ছে ভিপি সোহেলের হাত—ইনশাআল্লাহ।
এদিকে ২৩ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টায় বিন্নাটি ইউনিয়নের কালোটিয়া বাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের উপস্থিতিতে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল। বক্তব্য দেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন উজ্জল, বিন্নাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মোল্লা, উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান লিটন, বিন্নাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ ফারুক (মেম্বার), উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা আবু হানিফ এবং ইউনিয়ন বিএনপি নেতা জিল্লুর রহমান। পথসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।




