সরারচরে দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় সরারচর মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-০৫(বাজিতপুর–নিকলী) নির্বাচনী আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরারচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলে মোহাম্মদ আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মহসিন মিয়া, উপজেলা বিএনপির সমবায় সম্পাদক মীর মাসুদ রানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিটন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্তজা আলী জাহাঙ্গীর, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী হাসান সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল ভূঁইয়া, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়া প্রমুখ। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ দল-মত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে এই দোয়া মাহফিলে অংশ নেন। মীর মাহিন রানা শান্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




