হোসেনপুরে জুলাই গণঅভ্যুত্থান মামলার আসামি সোহাগ মিয়া গ্রেপ্তার
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতা ইব্রাহিম খলিল সোহাগ মিয়া (৫০) কে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার জামাইল নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস বিষয়টি নিশ্চিত করে জানান, ইব্রাহিম খলিল সোহাগ মিয়া সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলার একজন আসামি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।







